Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক :টাঙ্গাইলের কালিহাতীতে ১ কোটি ১৫ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল, র‌্যাব-১৪ এর সদস্যরা। তার নাম মানিক চান সওদাগর (২৮)।

তিনি রাজশাহী জেলার দূর্গাপুর থানার গৌরীহারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

রোববার (২৩ এপ্রিল) রাতে টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মানিক চান সওদাগর (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটককৃত আসামির কাছ থেকে ১ হাজার ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

পরে মানিক চান সওদাগরকে জিজ্ঞেসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক কালিহাতি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version