Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কোটি টাকার হেরোইন জব্দ, নারীসহ আটক ৩

ছবি- নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ ও তিন মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র‍্যাব-১২।

বুধবার (৯ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের ফুলকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. ফুলেরা বেগম ওরফে আখি বেগম (৩৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মৃত. মুক্তার আলীর ছেলে সোলেমান আলী (৫০) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।

টাঙ্গাইল র‍্যাব-১২ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের র‌্যাবের একটি টিমএলেঙ্গা বাসস্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে মাদক বিরোধী অভিযান চালায়।

তিনি আরও জানান, অভিযানে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৪ টি মোবাইল ফোন জব্দসহ ওই তিন জনকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণী ৮ (গ)/৪১ ধারায় মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ কালিহাতী থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version