Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ক্যান্সার আক্রান্ত শিশু অম্রিতাকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রবাসী মাসুদ রানা

টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা বাকালী পাড়ার গৌতম বাকালীর মেয়ে অম্রিতা(২) ক্যান্সারে আক্রান্ত। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। ডাক্তারের কথা মতো সুস্থ্য হতে তার চিকিৎসা জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও এই শিশুটির বেঁচে থাকার অধিকার আছে । আর আমাদের সকলের তার জন্য কিছু করার মানবিক দায়িত্ব রয়েছে।

শিশুটির চিকিৎসা জন্য আর্থিক সাহায্য চেয়ে মির্জাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল গ্রুপের ফেসবুক গ্রুপে গত ৬ আগস্ট একটি স্ট্যাটাস দেওয়ার হয়। এই ফেসবুকের স্ট্যাটাস দেখে সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা আর্থিক সহযোগিতা করার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করেন। মাসুদ রানা টাঙ্গাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর গ্রামের শিক্ষক মনিরুজ্জামানের (নুরু) ছেলে।

শুক্রবার মাসুদ রানার পাঠানো নগদ ২০ হাজার টাকা শিশু অম্রিতার বাবার হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাসুদ রানার বাবা শিক্ষক মনিরুজ্জামান (নুরু), জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম এবং আইডিয়াল গ্রুপের সদস্য বৃন্দ।

মাসুদ রানা জানান, শিশুটিকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে। সমাজের বিত্তবান এবং প্রবাসী ভাইয়েরা যদি এই শিশুটিকে বাঁচাতে কিছু কিছু আর্থিক সহায়তা প্রদান করে তবে শিশুটি অন্যদের মতো হেসে খেলে সমাজে বেঁচে থাকতে পারবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version