Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে খদ্দেরসহ দেহ ব্যবসায়ী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে খদ্দেরসহ এক দেহ ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ মে) রাতে একটি পরিত্যাক্ত রান্না ঘর থেকে তাদের গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত দেহ ব্যবসায়ীর নাম লাবনী (২৭) এবং খদ্দের পিরোজপুর গ্রামের মোশারফের ছেলে শামীম (৪২)। জানা যায়, মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুলের পরিত্যাক্ত রান্না ঘর থেকে দেহ ব্যবসায়ী লাবনীকে খদ্দের শামীমের সাথে হাতেনাতে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুলের পরিত্যাক্ত রান্না ঘর থেকে লাবনী নামের এক দেহব্যবসায়ী ও পিরোজপুর গ্রামের মোশারফের ছেলে শামীমকে গ্রেফতার করে। ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ২৯০/৭৪ ধারায় মামলা রুজু করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version