বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল বন্ধ, দুই পাশে দীর্ঘ যানজট

টাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল বন্ধ, দুই পাশে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (৯ডিসেম্বর) মধ্য রাত থেকে মাঝে মধ্যেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে করে সেতুর উপর আটকা পড়ে অনেক যানবাহন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলে যানচলাচল শুরু হয় বলে জানান সেতু কর্তপক্ষ।

গাড়ি চালক আব্দুর রহমান জানান, রাত ৩টার দিকে টাঙ্গাইল এসে যানজটের কবলে পড়েছি। সকাল ৮টা পার হলেও বঙ্গবন্ধুসেতু পার হতে পারিনি। যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে যানজটের কবলে পড়ে চরম ভোগান্তি শিকার হচ্ছেন তারা । বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ঘনকুয়াশার কারনে মধ্য রাত থেকে মাঝে মাঝে টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুুুই পাড়ে যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে যানচলাচল শুরু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular