নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তোফায়েল আহম্মেদকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুরুজ বাজারে জেলা যুবলীগের উদ্যোগে এ নির্বাচনী কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ। ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইলিয়াছ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবলু, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
এসময় আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী তোফায়েল বলেন, গতবার জনগনের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছি, এলাকার উন্নয়ন করেছি। পূর্ণরায় নির্বাচনে নেমেছি। তিনি নির্বাচনী কর্মীসভায় সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, মায়ের দোয়া ও মৃত বাবার আর্শিবাদ নিয়ে ন্যায়ের পথে ইউনিয়নের উন্নয়নে ও জনগনের সেবা করে যাচ্ছি।
গত নির্বাচনে ভোটারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলো। আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা রাখি ঘারিন্দা ইউনিয়নবাসী আমার পাশে থাকবে।

