টাঙ্গাইলে ঘুষ গ্রহণকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার জাকির হোসেনকে হাতে নাতে আটক করেছে দুদক।
বুধবার সকালে টাঙ্গাইল এডভোকেট বার সংলগ্ন মজা হোটেল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেনকে আটক করা হয়।
টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার দাস জানান, স্বপন মিয়ার একটি ব্যাংক চেক হারিয়ে যায়। একটি চেকটি পেয়ে চেকের মধ্যে ২৬ লক্ষ টাকার অংক বসিয়ে চেকটি উত্তলন করতে যায়। স্বপন চেক হারানো বিষয়টি যেকোনভাবে জানতে পেরে ব্যাংককে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলন পক্রিয়া বন্ধ হয়ে যায়।
এরপর চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবর মামলা করা হয়। চেক পাওয়ার বিনিময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেন চেকপ্রাপ্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই প্রেক্ষিতে বুধবার ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে দুদকের একটি টিম হাতে নাতে আটক করে।
আটককৃত পেশকার জাকির হোসেনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইলে ঘুষ গ্রহনকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার আটক
RELATED ARTICLES
