ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মাজেদুর রহমান (২৮) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালতের পিপি আলী আহমদ বলেন, ‘২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের আখক্ষেত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১০ সেপ্টেম্বর ময়নাতদন্ত শেষে লাশ দাফন করে নিহতের ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর ১১ সেপ্টেম্বর পুলিশ তদন্তের এক পর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করে। মাজেদুর ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণ যাচাই শেষে আদালত মাজেদুর রহমানের ফাঁসিরে আদেশ দিলেন’।
এদিকে, স্কুল ছাত্রীর মা সোহাগী বেগম ও ভাই সানি আলম বলেন, ‘বিচারকের রায়ে আমরা সন্তুষ্ট। মাজেদুরের রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি’।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
