Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চার পরিবহনের সংঘর্ষে ও রেললাইন হাটতে গিয়ে নারীসহ নিহত ২

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক, পিকআপ, যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে রতন চন্দ্র বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠায় পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের কুর্ণী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রতন চন্দ্র বর্মন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়া গ্রামের ফিরোজ চন্দ্র বর্মনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের কুর্ণী নামক স্থানে বিকল হওয়া বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় দ্রুতগতির পিংকী পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় বাসের পেছনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করায় তার পেছনে থাকা মুরগী বোঝাই পিকআপ অগ্রগামী ট্রাককে ধাক্কা দেয়। এতে করে বাসটির বাম পাশ দুমরে-মুচড়ে গিয়ে একজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়।

এ ঘটনায় ঢাকাগামী লেনে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ রেকার দিয়ে বাস, পিকআপ বালুভর্তি ট্রাক সড়িয়ে নিলে সাত টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, মহাসড়কে পরপর চার গাড়ির সংঘর্ষে একজন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়িয়ে নেওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, মির্জাপুর উপজেলা পৌর এলাকার ত্রিমোহন জেলেপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, তিনি প্রতিদিন সকালে রেললাইন হাটা-চলা এবং প্লাটিকের বর্জ্য সংগ্রহ করতো। এরই ন্যায় আজ শুক্রবার ভোর সকালে প্রতিদিনের মত রেললাইন ধরে হাট ছিল। এ সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

এ বিষয়টি মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ বাড়ি নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version