Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চার হাজার কেজি রাবারসহ দুইজন আটক

News Tangail

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের মধুপুরে বিপুল প‌রিমাণ কা‌র্গো ট্রাক ভ‌র্তি কাঁচা রাবারসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। বৃহস্পতিবার (২ ডিসেম্বের) ভোরে উপজেলার টেংরী এলাকা থেকে চার হাজার ৮০ কেজি কাঁচা রাবার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার হরিপদ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়া এলাকার হোসেন মন্ডলের ছেলে শামীম মন্ডল (১৮)।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩ নং এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেংরী এলাকায় অভিযান চা‌লি‌য়ে একটি কার্গো ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়। পরে ট্রা‌কে তল্লাশি চালিয়ে সরকারি রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা প্রায়।

প‌রে জানা যায় আসামীরা সরকারী রাবার বাগান থেকে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার চুরি ক‌রে মজুদ রেখে পরব‌র্তীতে কার্গো ট্রাকযো‌গে দেশের বি‌ভিন্ন জায়গায় নি‌য়ে বি‌ক্রি ক‌রে আস‌ছিল। প‌রে সকা‌লে মধুপুর থানায় মামলা দা‌য়ের পর পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version