নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে কৃত্রিম সংকট তৈরি করে খুচরা ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত দামে চাল বিক্রি ও অন্য ব্রান্ডের মোড়কে চাল বাজারজাত করণের অভিযোগে এক রাইস মিল কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে ভূঞাপুরের মাহিন তুহিন অটো রাইস মিলকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোছা. নাসরীন পারভিন।
এবিষয়ে মোছা. নাসরীন পারভিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের ইস্যুকে কেন্দ্র করে পর্যাপ্ত মজুদ থাকার পরেও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। এই রাইস মিলটির বিরুদ্ধেও এমন অভিযোগ ও অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অন্যান্য রাইস মিল ও গুদামে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

