Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেল সহ একজন গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ মো. মিজান(৩৮) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। জেলা গোয়েন্দা শাখা(ডিবি) উত্তরের একটি বিশেষ টিম বুধবার(১৭ এপ্রিল) ওই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মিজান মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের ফহিম উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা(ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গোপণে সংবাদ পেয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের(বিপিএম) নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) এসআই প্রকাশ চন্দ্র সরকার, এসআই বিদ্যুৎ কুমার মজুমদার, এএসআই মো. মহসিন উদ্দিন, কনস্টেবল মো. সোহাগ হোসেন, মো. তারিকুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে ওই টিম মহাসড়কের উত্তর পাশের ওর্য়াকসপের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version