Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ছাগল চুরি করতে গিয়ে ধরা; এক মাসের বিনাশ্রম কারাদন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মোবাইল চুরির দায়ে আরেকজনকে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলো- উপজেলার অর্জুনা পশ্চিমপাড়া গ্রামের শফি খানের ছেলে সোহাগ খান (২৩) এবং ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে টেলু মিয়া (৩৫)। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অর্জুনা থেকে ছাগল চুরির অপরাধে সোহাগ আর মোবাইল চুরির অপরাধে টেলু মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ইতোপূর্বেও থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version