Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে যুবককে মারধর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করে গুরুত্ব আহত করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। রবিবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে।

গালা ইউনিয়ন পরিষদের সদস্য মজনু মিয়া বলেন, ‘সকালে বাসা থেকে বের হওয়ার পর জানতে পারি, কান্দিলা বাজারে ছেলেধরা সন্দেহে একজনকে মারধর করা হচ্ছে।

তখনই ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ওই লোকটাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে। সে ছেলেধরা কিনা এখনই সঠিক বলা যাচ্ছে না।’

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আহত ওই যুবককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত থাকায় তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version