Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জেএসডি’র জাতীয় পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল ১৯৭১ সালের ২ মার্চ ডাকসুর তাৎকালীন ভিপি আ স ম আবদুর রব কর্তৃক স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পুর্তি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও পতাকা মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র নেতা কর্মীরা।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শহরের মালঞ্চ পট্রি এলাকায় জেএসডি’র কার্যালয় থেকে একটি জাতীয় পতাকা মিছিল বের করে। পরে মিছিলটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলটির কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফীউল আলম’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেএসডি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম হুমায়ন, গোলাম আম্বিয়া জিন্নাহ, মির্জা আমিনুল হক বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু, অ্যাডভোকেট মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কদ্দুছ সিকদার, দপ্তর সম্পাদক আঃ কাদের মিয়াসহ আরো অনেকে। এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version