Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় রেল লাইনের স্লিপার বাকা; অড়াই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকার অড়াই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সীট ভর্তি একটি ট্রাক বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয় ।

এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় তিনটি ট্রেন আটকা পড়ে। পরে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল শুরু করে।

রেল লাইনের মিস্ত্রি জুলফিকার জানান, ট্রাকের ধাক্কায় রেল লাইনের প্রত্যেকটা স্লিপার প্রায় ১০ ইঞ্চি বাকা হয়ে যায়।

যার কারনে ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে সকাল ৯টার দিকে রেকার দিয়ে টেনে রেল লাইন সোজা করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। তবে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version