নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে রলি ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২। নিহত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের জাকির মিয়ার ছেলে জাহিদ হাসান (২)। নিহত জাহিদ হাসান ছাড়াও তার মা এবং অটোরিক্সা চালক আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার হাটুভাঙ্গা সৈয়দপুর এলাকায় এই দূর্ঘটনার সূত্রপাত ঘটে।
পারিবার সূত্রে জানা গেছে, নিহত জাহিদের মা তার বাবার বাড়ি গোড়াই থেকে স্বামীর বাড়ি তেলিনা গ্রামে যাওয়ার পথে রলি ট্রাক-অটোরিক্সা সংঘর্ঘে এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনকারী দেওহাটা ফাঁড়ির আই.সি আলাউদ্দিন জানান, ট্রাকটি আটক করা করেছে তবে ড্রাইভার পলাতক রয়েছে। নিহতের পরিবারকে বলা হয়েছে যদি তারা এ বিষয়ে মামলা করতে চান তাহলে তাদের আইনানুগ সর্বাতœক সহায়তা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

