Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার নিকলা মহব্বত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ধনোঞ্জয় হালদার (৭০) অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা।

উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুপূর্বগামী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ ধনোঞ্জয় ওরফে ঝনু হালদার নিহত হয়।

এর আগে তিনি উপজেলার নিকলা মহব্বত এলাকার অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল। পাড় হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে খবর পেয়ে তার লাশ স্বজনরা এসে নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version