Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের জনসেবা চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এসময় অন্যদের মেধ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আহসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৬২টি স্টল অংশগ্রহণ করেছে। পরে অতিথিরা মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version