Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক তরুণীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ার ধলেশ্বরী নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন নৌকায় নদীতে মাছ ধরতে গেলে অজ্ঞাত তরুণীর লাশ নদীতে বাশেঁর সাথে আটকা থাকা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি অন্য এলাকা থেকে নদীতে ভেসে এসেছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version