Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তরুনীকে ধর্ষন; ২জনকে আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে (১৬) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষনকারী ও ধর্ষনে সহায়তাকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) অভিযুক্ত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই তরুনীর জবানবন্দি এবং ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়,ওই তরুনীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে আসামী মোবারকের পরিচয় হয়ে।

গত বোরবার (১৪ এপ্রিল) উপজেলার ভারড়া বাজারে অনুষ্ঠিত বৈশাখী মেলায় বেড়াতে আসলে ঐ তরুনীকে কৌশলে মোবারক তার বন্ধু কালুর বাড়ি চৌবাড়িয়াতে বেড়াতে নিয়ে যায়। এসময় কালু মোবারক ও ওই তরুনীকে তার দোচালা ঘরের ভিতর রেখে বাইরে থেকে শিকল দিয়ে চলে যায়। পরে রাতে মোবারক তরুনীকে একাধিকবার ধর্ষন করে। পরদিন সোমবার (১৫ এপ্রিল) সকালে কালুর বাড়ি থেকে বেড়িয়ে তরুনীকে বিয়ে করবে বলে বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে তরুনীকে উপজেলার শেখ শামসুল হক সেতুর উপর রেখে মোবারক ও কালু পালিয়ে যায়। এসময় ধর্ষনের শিকার তরুনী বিষয়টি মোবাইলে তার বড় বোনকে জানালে তারা সেতু এলাকা থেকে তরুনীকে উদ্ধার করে নিয়ে যায়। পরে কালুর বাড়িতে গিয়ে ভিকটিমের বাবা বিষয়টি জানালে এলাকাবাসীর সহায়তায় মোবারক ও কালুকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওই তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত বিয়ের প্রলোভনে ওই তরুনীকে ধর্ষন করা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version