নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডস্থ অভিযানে খোকন পাটোয়ারী (৪৩), নামে এক মাদক ব্যাবসায়ীকে তিন বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে র্যাব-১২‘র সদস্যরা।
গ্রেফতারকৃত হলো লক্ষীপুর জেলায় রায়পুর থানার পূর্ব কেরুয়া গ্রামের মৃত আাজিজুল্লাহর ছেলে খোকন পাটোয়ারী (৪৩)।
সোমবার সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ হাসান আরাফাত এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর র্যাব সদস্যরা আভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্টেশন ময়মনসিংহ রোডস্থ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন বোতল মদ, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, টাঙ্গাইল শহরে বিভিন্ন মাদক সেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ করতো সে। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
