Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে দুই পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ৩

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া এলাকায় ঘটনাটি ঘটে।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটি কালিহাতীর শোলাকুড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অপর তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version