Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে দুই বাংলার কবিদের নিয়ে কবিতা উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগারের আয়োজনে তিন দিনব্যাপি ৫ম বাংলা কবিতা উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে শুরু হওয়া এই উৎসবে ভারতে ৫০জন করি ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক কবি যোগ দিয়েছেন। সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান। জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগারের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভারতে কবি অমৃত মাইতি, মৃণাল বসু চৌধুরী, কমল চক্রবর্তী, সুখমার বাগচি, শ্যামল ক্রান্তি দাস, শংকট চক্রবর্তী, বাংলাদেশের কবি আল মুজাহিদী, আলী ইমাম, বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, মাহবুব সাদিক ও মাকিদ হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন বিরতির পর বিকেলে দ্বিতীয় অধিবেশনে চলবে দুপর্বে কবিতা পাঠ। সন্ধ্যায় কবি সাহিত্যিকদের নিয়ে আলোচনা শেষে চতুর্থ অধিবেশনে অরণ্য সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। ভারতের কবি প্রভাতকুমার মুখোপাধ্যায় ও পার্থসারথি গায়েন এবং বাংলাদেশের কবি জাহিদ হায়দার ও মুজিবুল হক কবীর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version