নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়।
শনিবার দুপুরে উপজেলার সিংহের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার সিংহেরচালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাগর (৮) এবং সে উপজেলার সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ঘাটাইল-গারোবাজার সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান একাব্বর হোসেন ও পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী-শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইদ ও পুলিশ বলেন, স্কুল ছুটি হলে সহপাঠীদর সাথে বাড়ি ফিরছিল সাগর। এ সময় দুটি সিএনজি পাল্লা দিয়ে গারোবাজার যাচ্ছিল। একই সময় সামনের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইককে সাইড দিতে গিয়ে একটি সিএনজি সড়কের পাশে কলাগাছের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া স্কুলছাত্র সাগরের ওপর গিয়ে পরে। এতে ঘটনাস্থলেই তার মারা যায়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সাগর সাহপাঠীদের সাথে স্কুলে যায়। স্কুলে শেষে সে বাড়ি ফিরবে। মা ছেলের জন্য অপেক্ষায়। ছেলে বাড়িতে ফিরল ঠিকই কিন্তু লা’শ হয়ে।
এ প্রসঙ্গে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বলেন, দুই সিএনজিচালকের পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো কারণেই স্কুলছাত্র সাগর নিহত হয়। এ ঘটনায় সিএনজিচালক আলম মিয়া (২৫) আহত হয়। তাকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অপর সিএনজিচালক গাড়িসহ পালিয়ে যায় বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
