বাসাইল প্রতিনিধিঃ দীর্ঘ ১৯ বছর পর টাঙ্গাইলে ফুলমালা সূত্রধর ধর্ষণ মামলায় তিন ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট নাসিমুল আক্তার নাসিম বলেন, বিগত ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আরাধন সূত্রধরের স্ত্রী ফুলমালা সূত্রধর বাসায় একা ছিল। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া ফুলমালা সূত্রধরকে গণধর্ষণ করে। পরে ধর্ষিতা ফুলমালা সূত্রধর টাঙ্গাইল আদালতে নিজে বাদী হয়ে তিনজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। পরে দীঘ সময় মামলা চলার আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামীরা সবাই টাঙ্গাইল কারাগারে রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
