Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণের শিকার শত বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে শত বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ মে) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ওই কিশোরকে মঙ্গলবার রাত থেকে খুঁজছে। জানা যায়, ওই কিশোর বৃদ্ধার ঘরে ঢুকে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।

এলাকার কয়েকজন জানায়, অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তাদের কাছে ঘটনাটি বলেছেন ওই বৃদ্ধা। এসময় ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি। তারা আরও জানান, ধর্ষণের সময় ওই কিশোরকে তিনি (বৃদ্ধা) বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দাও। আমি রোজা রাখছি।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কিশোর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ওই বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version