নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে এক চিকিৎসকসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
শুক্রবার (৮ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আক্রান্ত চিকিৎসক সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘আজ সকালে ঢাকা থেকে দুইজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এরমধ্যে একজন চিকিৎসক রয়েছে। অপরজন নারায়ণগঞ্জ ফেরত। তাদের চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
