Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নতুন ৭ জন সহ করোনা আক্রান্ত বেড়ে ২৮৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৮৩ জনে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২ জন, মধুপুরে ২ জন, ধনবাড়ীতে ১ জন, মির্জাপুরে ১ জন, সখীপুরে ১ জন রয়েছেন।

শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বেসরকারী হাসপাতালের একজন চিকিৎসক এবং মধুপুর উপজেলা পরিষদের সিইও রয়েছেন।

নতুন আক্রান্তদের সম্পর্কে আরও জানা গেছে, টাঙ্গাইল পৌরসভাধীন ধুলের চর এলাকার ১ জন এবং বিশ্বাস বেতকা এলাকার ১ জন। মধুপুর উপজেলার ২ জনের মধ্যে উপজেলা পরিষদের ১ জন এবং ডক্টরস ক্লিনিকের ১ জন চিকিৎসক। ধনবাড়ী উপজেলার কলেজ পাড়া এলাকার ১জন।

মির্জাপুর ফতেপুর ইউনিয়নের কুরনী উত্তর পাড়া গ্রামের ১ জন আক্রান্ত হয়েছেন, যিনি গাজিপুরের কালিয়াকৈরে নমুনা পরীক্ষা করেছেন এবং বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। সখীপুর কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের ১ জন, যিনি ময়মনসিংহের ভালুকা এলাকায় নমুনা পরীক্ষা করেছেন এবং বর্তমানে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস জানায়, গত ৬ জুন ৯৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ শুক্রবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন নতুন ৬ জন আক্রান্ত হয়।

এছাড়া জেলার বাইরে নমুনা দেয়া ১ জন করোনা পজিটিভ ব্যক্তিকে টাঙ্গাইলে অন্তর্ভুক্ত করা হয়।

টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়েছেন ৭৮ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version