Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নদীর তীরে গাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়ায় ধলেশ্বরী নদীর তীরে একটি গাছ থেকে আফজাল হোসেন (৪০) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, শনিবার রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে যান। রোববার গাছের সাথে গলায় কাপড় প্যাচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার প্রয়োজন।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, কাতুলী ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে গাছের সাথে গলায় কাপড় বাঁধা আফজালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version