Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নদী রক্ষা বাঁধ কাটার দায়ে একজনের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দোহার এলাকায় ঝিনাই নদী রক্ষা বাঁধ কাটার দায়ে আনোয়ার (২০) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা দোহার এলাকায় এ অভিযান চালানো হয়। দন্ড প্রাপ্ত আনোয়ার দোহার গ্রামের রফিকুল মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) আশরাফুন নাহার বলেন, ‘আনোয়ার দোহার এলাকায় ঝিনাই নদী রক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনোয়ারকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।’

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version