Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নবম শ্রেণি পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

News Tangail

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্জিতা রাজবংশী নামে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সঞ্জিতা রাজবংশী বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার শুকুমার রাজবংশীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সঞ্জিতা রাজবংশীর সঙ্গে তার বোনের দেবর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মন্টু রাজবংশীর ছেলে মালয়শিয়া প্রবাসী পবন রাজবংশীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

শুক্রবার রাতে মুঠোফোনে পবনের সঙ্গে সঞ্জিতার দীর্ঘ সময় কথা বার্তা হয়। পরে ওই রাতে নিজ কক্ষে সঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘরের ধন্যার সঙ্গে ওড়ানা পেচিয়ে তার জুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুুর থানা পুলিশ গিয়ে সঞ্জিতার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে এই আত্মহত্যার পেছনে প্রেম গঠিত কারণ রয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version