নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নব-নির্বাচিত এমপি আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রসাশনের উদ্দ্যেগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছা. নাদিরা আখতার।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়া বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফজলুল হক, সম্পাদক এম. শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বাবলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

