Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নলিন যমুনা চরে ঘুড়ি উৎসব

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে মুজিববর্ষ উপলক্ষে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব পালন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার নলিন যমুনা চরে এ উৎসব পালন করা হয়।

শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঘুড়ি উৎসবের উদ্ধোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান, অধ্যক্ষ সাত্তার খান এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না। তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়।

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে ঘুড়ি ঊৎসব হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version