Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে আজ ১৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে। অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গন।

সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু করেন।

এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবকক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গনভোজ, মেলাসহ দিন ব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version