Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নিজ উদ্যোগে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

ছবি: নিউজ টাঙ্গাইল।

এসময় কৃষি অফিসার ড. মো. হুমায়ূন কবির বলেন, বর্ষাকাল চলছে, এখনই গাছের চারা রোপনের উপর্যুক্ত সময়। এতে ঘরের ভেতর কিংবা বাড়ির বাহিরে ঘটবে সবুজের সমারোহ এবং মন হবে প্রফুল্ল। নানান প্রজাতির গাছের দৃষ্টি-নন্দন নান্দনিকতায় ভরে উঠবে চারপাশ এবং আমরা পাব এক সুন্দর সবুজময় বাসযোগ্য পৃথিবী।

এরই ন্যায় আমার বন্ধু আব্দুল জলিল ও মোসলেমা আক্তার মায়ার সহযোগিতায় আমার নিজ উদ্যোগে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, ইউনিয়ন পরিষদ, বসতবাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। চারা মজুদ থাকাকলীন সময়ে গাছ সংগ্রহের জন্য আহবানও জানানিয়েছেন তিনি।

গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময়
উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, সহকারি কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version