Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নেশার করার প্রতিবাদ করায় উকিলকে কুপিয়ে হত্যা

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের ঘাটাইলে নেশা করার প্রতিবাদ করায় আপন চাচাতো ভাইর হাতে খুন হলেন টাঙ্গাইল জজ কোর্টের ওকিল এডভোকেট ফারজিন আহমেদ ফরহাদ (৩৫)। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়ায় এ খুনের ঘটনা ঘটে। নিহত ফারদিন আহমেদ ফরহাদ ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায় , টাঙ্গাইল জজ কোর্টের উকিল এডভোকেট ফারজিন আহমেদ ফরহাদ অফিস ছুটি থাকায় শনিবার সকালে টাঙ্গাইল থেকে ঘাটাইলের সাড়রদিঘী বেতুয়াপাড়া গ্রামের বাড়িতে আসেন। নেশাখোর চাচাতো ভাই মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেলকে ডেকে এনে নেশা না করার পরামর্শ দেন। ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেল চারটার দিকে চাচাতো ভাই রুবেল এডভোকেট ফারজিন আহমেদ ফরহাদের ঘরে ঢুকে দা দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এডভোকেট ফারজিন আহমেদ ফরহাদকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version