টাঙ্গাইলে নৌকা-লাঙ্গলের সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া, অফিস ভাংচুর; আহত ৬

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৫ ( সদর) অাসনের বাসাখানপুর এলাকায় অাওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৮টা দিকে এ ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের নির্বাচনী অফিস ও দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় দুইপক্ষের ৬জন আহত হয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অাওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এসময় পরিত্যক্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ছয়জনের অাহত হওয়ার খবর জানা গেছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর