নিজস্ব প্রতিনিধি:পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা ভ‚মি অফিসের প্রধান সহকারী সুলতান মাহমুদসহ আরোও অনেকে।
১মার্চ সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত আগামী ২৪মার্চ কর্মবিরতি চলবে।

