Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল পৌর এলাকার বটতলা সিএনবি রোড় থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সোমবার(৩১ মে) দুপুর ১২ টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।

স্থানীয়রা জানান, সিএনবি রোড দিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পাই পলিথেনে মোড়ানো একটি নবজাতকের লাশ । কোন পশু-পাখি যেনো নবজাতকের লাশটি নিয়ে যেতে পারে সেজন্য লাশের পাশে দাড়িয়ে ৯৯৯ কল দেই । সকাল ৯ টার দিকে তিনি ওই জায়গায় কোন নবজাতকের লাশ দেখেননি । খুব সম্ভব কেউ রিকসা বা অটোতে যাবার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে যায় ।

টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানান, সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে সিএনবি রোডে পৌছাঁই । পরে নাভি কাটা পলিথিনে মোড়ানো নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্ধার করি । নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version