Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

News Tangail

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।

চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, সিয়াম বাড়ির আঙিনায় খেলতেছিল। খেলার এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। এসময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলনা দেখতে পান স্বজনরা।

পরে খাদে থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version