Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা। পরে শোক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনাসভা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version