Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্ট শুরু 

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল উপ-পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-পরিষদের সভাপতি হারুন অর-রশিদ ও সম্পাদক ইফতেখারুল অনুপম এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাক কিবরিয়া বড়মনিসহ অন্যরা।

টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা ভলিবল দল অংশ নিচ্ছে। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন ৩টি দলের খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version