Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পুড়ে গেল চলন্ত মাইক্রোবাস

ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকা ভরাডুবা হয়ে টাঙ্গাইলের মধুপুর দিয়ে জামালপুর যাওয়ার পথে চলন্ত এক মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও গাড়ির সামনের অংশ পুড়ে ইঞ্জিনের বেশ ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুরে ওভারহিটে মাইক্রোবাসটিতে আগুন ধরে বলে জানা গেছে। ঘটনার শুরুতেই চালক ও যাত্রীরা নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

মার্কেটের সামনে অস্থায়ী টুপি দোকানী সাব্বির আহমেদ জানান, হঠাৎ গাড়িটার ব্রেক করার শব্দ হলো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেল। গাড়ির লোকজন ভয়ে দ্রুত বের হয়ে এলো। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ভজন চন্দ্র জানান, একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২/৩ জন আত্মীয় ভাড়া করা নোয়া মাইক্রোবাসটিতে করে ঢাকা থেকে ভরাডুবা হয়ে মধুপুর দিয়ে জামালপুর ফিরছিলেন। ওভারহিটে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। পুলিশ কর্মকর্তার স্ত্রী ছাড়া কাউকে তখন পাওয়া যায়নি। চালক পালিয়েছেন। গাড়িটি আনোয়ার মার্কেটের সামনে পার্ক করা আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version