Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২ এবংআহত ১৫

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে  পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ২২ জানুয়ারি বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় ও বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় এ পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম ইমন হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান  নিউজ টাঙ্গাইলকে বলেন,বুধবার ভোর রাত থেকে ঘনকুয়াশার কারণে  মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই  মারা যায়। আহত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন  অজ্ঞাত পরিচয়ধারী  মারা যান।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version