Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পেঁয়াজের দোকানে অভিযান ! ৫ দোকানদারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাটে বাজার দরের চেয়ে ২৫/৩০ টাকা বেশী দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৫ দোকানদার কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এই অভিযান চালানো হয় দোকানগুলোতে।

অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে ওই ৫ খুচরা দোকানদারকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন ও থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছরীন পারভীন জানান, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ দোকানদারা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানদার কে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version