Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পৌর নির্বাচন ভোট কারচুপির প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি, নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাদ নিরপেক্ষ নির্বাচন দাবি এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত শনিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সহ-সভাপতি ও পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক শানু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওমরাউন খান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান কবির প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচন হয়। এতে ৫৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগমনোনীত প্রার্থী এস এম সিরাজুল হক মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন ১৯ হাজার ৬৬০ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version