Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

News Tangail

নিউজ ডেস্ক: ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ৩০তম আর্ন্তজাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবসে পালিত হচ্ছে। এ উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ৫০টি হুইল চেয়ার ও দুই জোড়া ক্র্যাচ এবং একটি হেয়ারিং মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা শেষ এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম।

বেসরকারী সংস্থা সিআরডিডি সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেডের জিএম কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম, এজিএম মো. নাজমুল করিম, টিএসও দেওয়ান সেলিম ও পারভেজ মামুন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version