Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীর সাজা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় মহিলাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাদিয়া জাহান সেজুতি (২৩) শহরের সাবালিয়া তিন তলা এলাকার ফুলকড়ি টাওয়ারের অষ্টম তলার মনির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবের সাথে সেজুতির দ্বিতীয় বিবাহ হয়। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারক মোয়াজ্জেম হোসেন সাদিয়া জাহান সেজুতিকে এক বছরের সাজা ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

বিবাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এক বছরের সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত। পরে আপীলের শর্তে জামিন নেয়া হয়।

বাদীপক্ষের আইনজীবি ইকবাল হোসেন বলেন, এ ধরনের মামলা খুবই অপ্রতুল। সচেতনতার অভাবে অনেকেই এসব বিষয় গোপন রেখে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জন সচেতনতা বৃদ্ধিতে আদালতের এ রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version