Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির সাথে মেয়র প্রার্থী আলমগীরের মতবিনিময়

News Tangail
টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকার মাঝি সিরাজুল হক আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল করোনেশন ড্রামাট্রিক ক্লাবের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  সৈয়দ মাহমুদ তারেক পুলুসহ শিক্ষক নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version